ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক আয়োজনে কালজয়ী উপন্যাসিক ও অমর কথাশিল্প তিতাস একটি নদীর নাম উপন্যাসের জনক অদ্বৈত মল্লবর্মণের জন্মদিন পালিত হয়েছে। গত মঙ্গলবার সকালে তিতাস আবৃত্তি সংগঠনের আয়োজনে জন্মদিনের কর্মসূচিতে ছিল ব্রাহ্মণবাড়িয়া শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্ত্বরে সংস্কৃতিকর্মীদের জমায়েত, অদ্বৈত মল্লবর্মণের জন্মভিটা গোকর্ণঘাটে গিয়ে আনন্দ শোভাযাত্রা,অদ্বৈত আবক্ষ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা। কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন। তিতাস আবৃত্তি সংগঠনের সহকারী পরিচালক বাছির দুলালের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন জেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য খোকন কান্তি আচার্য, জেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক মিনহাজ নবী খান পলাশ, তিতাস সাহিত্য সংস্কৃতি পরিষদের সদস্য সচিব হূদয় কামাল, আবৃত্তিশিল্পী সায়মা হক, নুরীন আফরোজ, আতিকুল ইসলাম সুজন, আইরিন ফেরদৌস পপি, কণ্ঠশিল্পী সোহাগ রায়, আনিসুর রহমান, আশিকুল ইসলাম, রেজাই রাব্বী হাদিন ও আন্তা রহমান।