সুনামগঞ্জ জেলার পাঁচটি উপজেলার ১৫ টি এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করে সোমবার থেকে নতুন করে লকডাউন ঘোষণা করা হয়েছে।
করোনার রেড জোন হিসেবে যেসব এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে এর মধ্যে সুনামগঞ্জ পৌরসভা এলাকা, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউপি (উপজেলা সদর), পূর্ব পাগলা ও পশ্চিম পাগলা ইউনিয়ন। জগন্নাথপুর পৌরসভা এলাকা ও শাহারপাড়া ইউনিয়ন।
ছাতক পৌরসভা, গোবিন্দগঞ্জ , জাউয়াবাজার, কালারুকা ও নোয়ারাই ইউনিয়ন। দোয়ারাবাজার উপজেলার উপজেলা সদর, বাংলাবাজার ও মান্নারগাঁও ইউনিয়ন। বিশ্বমম্ভরপুর উপজেলার পলাশবাজার এলাকা। এসব এলাকায় সোমবার গভীর রাত থেকে লকডাউন কার্যকর করা হবে। সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ থাকবে এসব এলাকায়।
সবাইকে স্বাস্থ্যবিধি মেনেই চলতে হবে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান ও খাদ্যের দোকান সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত খোলা থাকবে। তবে ঔষধের দোকান দিনরাত খোলা রাখা যাবে। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরিফুল ইসলাম।
ইত্তেফাক/এসআই