চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় নতুন করে পুলিশ, চিকিৎসক ও ইউপি সদস্যসহ আটজন করোনায় আক্রান্ত হয়েছে। সোমবার রাতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ।
জানা যায়, কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে করোনার নমুনা পরীক্ষায় নতুন করে পুলিশ, চিকিৎসক ও ইউপি সদস্যহ আটজনের করোনা শনাক্ত হয়। এ পর্যন্ত লোহাগাড়ায় করোনায় আক্রান্ত হয় ৯০ জন। সুস্থ হয়েছেন ৪২ জন। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন চারজন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন চারজন।
ইত্তেফাক/এএম