শায়েস্তাগঞ্জে করোনাভাইরাস উপসর্গ নিয়ে (জ্বর, শ্বাসকষ্ট) শহিদ উদ্দিন জিসনু (৪৮) নামে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ছেলে ইফতেখার আহমেদ সিয়াম।
জানা যায়, শহিদ উদ্দিন জিসনু শায়েস্তাগঞ্জ আঞ্চলিক যুবলীগের সভাপতি ও উবাহাটা আজিজিয়া মহিলা মাদ্রাসার শিক্ষক ছিলেন। তিনি শায়েস্তাগঞ্জের কুঠিরগাও গ্রামের মৃত সামছু উদ্দিনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, শহিদ উদ্দিন জিসনু গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। সোমবার বিকালের দিকে জ্বরের সাথে শ্বাসকষ্ট দেখা দেয়। ওই দিন সন্ধ্যার সময় তার অবস্থার অবনতি হলে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্তায় তার মৃত্যু হয়েছে। হবিগঞ্জ সদর হাসপাতাল কৃর্তপক্ষ শহিদ উদ্দিন জিসনুর নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে প্রেরণ করেছে বলে জানিয়েছেন, হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলিছুর রহমান উজ্জল।
ইত্তেফাক/আরকেজি