সেনবাগে করোনা উপসর্গে শিক্ষকের মৃত্যু

এবার করোনা ভাইরাসের উপসর্গে মারা গেলেন নোয়াখালীর সেনবাগ সরকারি পাইলট হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক তৌহিদুল আনোয়ার (৫৬)। 

তিনি মঙ্গলবার ভোরে সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর মোহাম্মদপুর গ্রামের নিজ বাড়িতে মারা যান। তৌহিদুল ওই গ্রামের মরহুম ইদ্রিস মাস্টারে ছেলে। পরে বেলা সাড়ে ১১টার দিকে স্বাস্থ্যবিধি মেনে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মতিউর রহমান জানান, সেনবাগ সরকারি পাইলট হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক তৌহিদুল আনোয়ার ৪/৫ দিন ধরে জ্বর এবং শ্বাসকষ্টে ভুগছিলেন। কিন্তু তিনি হাসপাতালে আসলেও নমুনা দেননি। এরই মধ্যে আজ ভোরে তার মৃত্যু হয়েছে। তবে তার মৃত্যুর পর নমুনা সংগ্রহ করা হয়নি। 


ইত্তেফাক/ইউবি