বাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবক নিহত

চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে ২ যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৬ জুন) বিকাল ৫ টার সময় বিদ্যুতের হাউজ ওয়ারিংয়ের কাজ করার সময় এ ঘটনা ঘটে।

নিহত ওই দুই যুবক হলেন-শেখেরখীল নাপোড়া এলাকার ছালেহ আহম্মদের পুত্র মো. ইদ্রিস (৩৫) ও মো. আবছারের পুত্র মো. কাসেম (১৭)। 

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বাঁশখালীর শেখেরখীল ইউনিয়নের ৮ নং ওয়ার্ড এলাকায় ছালেহ আহমেদের বাড়িতে হউজ ওয়ারিংয়ের কাজ করতে গেলে প্রথমে ইদ্রিস বিদ্যুৎস্পৃষ্ট হন, পরে তাকে বাঁচাতে গেলে কাসেমও (১৭) বিদ্যুৎস্পৃষ্ট হয়। এরপর স্থানীয়রা তাদেরকে বাঁশখালী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিগার সুলতানা তাদেরকে মৃত ঘোষণা করেন।  

আরো পড়ুন: হাজীগঞ্জে করোনা উপসর্গে আরো ২ জনের মৃত্যু

এ ব্যাপারে বাঁশখালী থানার পরিদর্শক(ওসি) তদন্ত কামাল উদ্দীন বলেন, ‘এখনো পর্যন্ত আমরা কোন খবর পাইনি, তবে এখনি টহল পুলিশ পাঠাচ্ছি।’ 

ইত্তেফাক/এএএম