জাতীয় প্রেস ক্লাবের উদ্যগে সংগঠনটির সদস্য ও পরিবারের সদস্যদের জন্য সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সহায়তায় ঢাকা শহরের যে কোনো স্থান থেকে এই সার্ভিস দেওয়া হবে। মঙ্গলবার সকালে প্রেস ক্লাব প্রাঙ্গণে সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স সার্ভিস চালুর ঘোষণা দেওয়া হয়। এ সময় বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি সাইফুল আলম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন ও অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সভাপতি গোলাম মোস্তফা।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মাঈনুল আলম, ব্যবস্থাপনা কমিটি সদস্য ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ ও অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. বাদল মাতবর।
সদস্যদের অ্যাম্বুলেন্স সেবার জন্য ক্লাব কর্মকর্তা মোহাম্মদ সেলিম উদ্দীনের (০১৫৫২৩৭০০৬৭) সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
ইত্তেফাক/এসি