দিনাজপুরে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ১

দিনাজপুরের চিরিরবন্দরে মাইক্রোবাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী ইসমাইল হোসেন (৪০) নিহত হয়েছেন। বুধবার বিকেল ৩টায় দিনাজপুর-পার্বতীপুর সড়কের চিরিরবন্দর উপজেলার বেলতলী বাজারের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইসমাইল হোসেন চিরিরবন্দর উপজেলার নারায়ণপুর গ্রামের মঙলু মোহাম্মদের ছেলে।
 
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) হারেসুল ইসলাম জানান, পার্বতীপুর থেকে একটি মাইক্রোবাস বেলতলী আসার পথে বাইসাইকেল আরোহী ইসমাইল হোসেনকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। এ ব্যাপারে চিরিরবন্দর থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।

আরো পড়ুন: সুন্দরবনে বাঘের সঙ্গে লড়ে বেঁচে গেলেন যুবক

অপরদিকে, বুধবার সকাল ৯টায় দিনাজপুর-রংপুর মহাসড়কে দিনাজপুর সদর উপজেলার ব্র্যাক অফিসের সামনে একটি মাইক্রোবাস ও মিনিবাসের ধাক্কায় ৪ জন গুরুতর আহত হয়। আহতদের ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। আহতরা হলেন- লালমনিরহাট জেলার তিস্তা এলাকার আতিকুর রহমান (৪০) ও আফজাল হোসেন (৬৫), ঠাকুরগাঁও সদরের রাশেদ (৪৫) ও জাহাঙ্গীর আলম (৪০)।

দিনাজপুর কোতয়ালী থানার ওসি রেদওয়ানুর রহিম জানান, দুর্ঘটনার পর পর রাস্তার দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

ইত্তেফাক/অনি