দেশের প্রথম থ্রিডি ও ভার্চুয়াল 'চিত্রকলা গ্যালারি' শুরু করছে শিল্পী অধ্যাপক মোস্তাাফিজুল হকের একক থ্রিডি ও ভার্চুয়াল চিত্রকর্ম প্রদর্শনী 'বৈশ্বিক দুর্যোগের গতি-প্রকৃতি'। সোমবার রাত ১০টায় চিত্রকলা গ্যালারি-তে বরেণ্য চিত্রশিল্পী রফিকুন্নবী ১৫ দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন।
করোনার দিনগুলোতে স্বাধীনতা সিরিজের অ্যাক্রেলিক অন ক্যানভাসে আঁকা ৩৫ টি শিল্পকর্মের দেখা মিলবে প্রদর্শনীটিতে। শিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক এর করোনাকালীন সময়ে আঁকা চিত্রকর্মগুলো প্রদর্শনীতে স্থান পাচ্ছে।
বরেণ্য শিল্পী অধ্যাপক মোস্তাাফিজুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ড্রয়িং এন্ড পেইন্টিং বিভাগে অধ্যাপনা করছেন। তিনি এই অ লের প্রথম ক্রিয়েটিভ বিশ্ববিদ্যালয়- শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও শান্ত-মারিয়াম ফাউন্ডেশন এর উপদেষ্টা। প্রদর্শনীটি তিনি শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও সুন্দরবন কুরিয়ার এর সদ্য প্রয়াত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইমামুল কবীর শান্তকে উৎসর্গ করেছেন।
প্রদর্শনীতে শিল্পকর্ম বিক্রয়ের অর্থের ৫০ শতাংশ করোনা ক্ষতিগ্রস্তদের কল্যাণে ব্যয় করা হবে। প্রতিদিন রাত ১০ টায় ফেইসবুক ও ইউটিউব লাইভ এর মাধ্যমে শিল্পীর ৫টি করে শিল্পকর্ম বিশদভাবে থ্রিডি ও ভার্চুয়াল গ্যালারিতে উপস্থাপন করা হচ্ছে।
দর্শকরা প্রদর্শনীটি ২৪ ঘণ্টা 'চিত্রকলা গ্যালারি'র ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল দেখতে পারবেন। প্রদর্শনীটি আগামী ৩০ জুন পর্যন্ত চলবে।
ইত্তেফাক/জেডএইচডি