বলিউডে এবার তৈরি হতে যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিক। ছবিটিতে নরেন্দ্র মোদীর চরিত্রে অভিনয় করবেন বিবেক ওবারয়।
জানা গেছে, নরেন্দ্র মোদীর উপর তৈরি হতে যাওয়া বায়োপিকটি তৈরি হবে ২০১৯ সালের ভারতীয় লোকসভা নির্বাচনের আগেই। ছবিটির পরিচালনায় থাকছেন ২০১৪ সালের জাতীয় চলচ্চিত্র পুরষ্কার পাওয়া 'মেরি কম' ছবির পরিচালক ওমাং কুমার। অন্যদিকে আমাজনের ওয়েব সিরিজে অভিনয়ের পর বায়োপিকটিতে অভিনয়ের মাধ্যমেই বলিউডে ফিরবেন অভিনেতা বিবেক ওবারয়।।
আরো পড়ুন: দর্শকদের নেতিবাচক ভাবনা নিয়ে চিন্তিত নন মাশরাফি
নরেন্দ্র মোদীর জীবনের উপর ভিত্তি করে তৈরি হতে চলা এই বায়োপিকে থাকবে তার অতীত ও বর্তমানের প্রতিচ্ছবি। একজন চা-বিক্রেতার বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী বনে যাওয়ার গল্প উঠে আসবে এই বায়োপিকের মধ্যদিয়ে।
২০১৯ সালের ভারতীয় লোকসভা নির্বাচনের আগে মুক্তি পেলে ছবিটি দেশের জনগণের উপর ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা ব্যক্ত করেছেন ছবিটির প্রযোজক এবং উদ্যোক্তারা।
ইত্তেফাক/জেডএইচডি