ঈশ্বরদীতে হাসপাতালের নার্সসহ আরো ২ জন করোনা আক্রান্ত

ঈশ্বরদীতে হাসপাতালের নার্সসহ আরো ২ জন করোনা আক্রান্ত হয়েছের। আক্রান্তরা হলেন, ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স দিব্যা ভারতী (৩৫) এবং শহরের গ্রামীণ ফোন সেন্টারের কর্মচারী শেরশাহ রোডের বাসিন্দা শরিফুল ইসলাম (৩৫)।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে তাদের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে বলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আসমা খান নিশ্চিত করেছেন। তিনি জানান, এদের নমুনা রাজশাহী ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এনিয়ে ঈশ্বরদীতে আক্রান্তের সংখ্যা ২১ জনে দাঁড়ালো। পাবনা জেলায় ঈশ্বরদী উপজেলাকে ইয়োলো জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ইত্তেফাক/আরএ