নড়াইলে ৪ জনের করোনা শনাক্ত

নড়াইলে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে চারজনের করোনা শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মো. আবদুল মোমেন।

 

তিনি বলেন, করোনায় আক্রান্ত নড়াইলের আউড়িয়া এলাকার ইমদাদুল হক, কালিয়ার শিউলী খাতুন, লোহাগড়ার মোশাররফ হোসেন ও মুন্সী শেখকে তাদের নিজ নিজ বাসায় আইসোলেশনে রাখা হয়েছে এবং তারা সুস্থ্য আছেন।

 

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এ নিয়ে জেলায় সর্বমোট আটজন চিকিৎসক ও ১৪ জন হাইওয়ে পুলিশের সদস্যসহ সর্বমোট ৭০জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে আট চিকিৎসকসহ ২৩ জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন এবং দুইজন মারা গেছেন।

 

ইত্তেফাক/এএম