স্বাস্থ্য মন্ত্রণালয়ের মিডিয়া সেলের প্রধানকে বদলি

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও অনুবিভাগ) মোঃ. হাবিবুর রহমান খানকে কৃষি মন্ত্রণালয়ের বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের (বারটান) নির্বাহী পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।

বুধবার (১৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আবদুল লতিফের স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়।

এরআগে, করোনা ভাইরাস বিস্তার রোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেয়া নানা কার্যক্রম সম্পর্কে জানাতে নিয়মিত ব্রিফিং, গণমাধ্যমকে অবহিত এবং এ সংক্রান্ত অপপ্রচার ঠেকাতে গত ১৪ এপ্রিল মিডিয়া সেল গঠন করা হয়। পাঁচ সদস্যের সেই সেলে মোঃ. হাবিবুর রহমান খানকে আহ্বায়ক করা হয়।

ইত্তেফাক/এসআই