মা হারালেন আফগানিস্তান ক্রিকেট দলের অধিনায়ক রশিদ খান। বৃহস্পতিবার ( ১৮ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভেরিফায়েড পেজে তিনিই মা হারানোর খবরটি নিশ্চিত করেছেন।
রশিদ খানের মা অসুস্থ ছিলেন বেশ কয়েকদিন ধরেই। আফগানিস্তান তথা বিশ্বের অন্যতম সেরা এই লেগস্পিনার গত ১২ জুন আরেকটি ফেসবুক স্ট্যাটাসে মায়ের সুস্থতার জন্য দোয়া চেয়েছিলেন।
মায়ের মৃত্যুর খবরটি জানিয়ে রশিদ লিখেন, ‘গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে, আমার মা আর নেই। আমি আর কখনও তার দোয়া ও শুভকামনা পাব না। আমি ও আমার পরিবার কঠিন এবং খুবই খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। দয়া করে সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তার আত্মাকে শান্তিতে রাখেন।’
রশিদ খানের মায়ের মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন তার ভক্ত-সমর্থকরা।
ইত্তেফাক/এসআই