সুন্দরগঞ্জে প্রতিবন্ধী  শিশুকে ধর্ষণ

সুন্দরগঞ্জে এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ করেছে ২ সন্তানের জনক এক নরপশু। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার মধ্য বেলকা গ্রামের আমজাদ হোসেনের ছেলে ২ সন্তানের জনক ভ্যান চালক রাজু মিয়া (৩০ ) প্রতিদিন ভ্যানে করে স্কুলে নিয়ে যাওয়া-আসার সুযোগে বিয়ের প্রলোভন দিয়ে দীর্ঘ দিন থেকে পশ্চিম বেলকা গ্রামের জনৈক দিন মজুরের কন্যা সপ্তম শ্রেণির ছাত্রী শারীরিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ করে আসছিল। গত মঙ্গলবার ওই প্রতিবন্ধী বিয়ে করার চাপ দিলে রাজু মিয়া অপারগতা প্রকাশ করায় স্থানীয়রা রাজুকে আটক করে। সুচতুর রাজু ওই রাতেই কৌশলে স্থানীয়দের নিকট থেকে পালিয়ে যায়। পরদিন বুধবার রাতে প্রতিবন্ধীর পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় মামলা করে। থানার ওসি আব্দুল্লাহিল জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অভিযুক্ত ধর্ষককে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।


ইত্তেফাক/আরকেজি