বিশ্ব অর্থনীতির টুকিটাকি

করোনায় এক প্রান্তিকেই টাটা মোটরসের ক্ষতি ১৩০ কোটি ডলার

চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে ভারতের টাটা মোটরসের ক্ষতি হয়েছে ১৩০ কোটি ডলার। বৈশ্বিক মহামারি নোভেল করোনা ভাইরাসের প্রভাবে প্রধান দুই বাজার চীন ও ইউরোপে বিক্রি কমে যাওয়ায় এ ক্ষতির সম্মুখীন হয়েছে কোম্পানিটি। ২০২০ আর্থিক বছরে নানা কারণে অর্থনীতি দুর্বল হয়ে পড়ায় গাড়িশিল্প বেশ সংকটের মধ্যদিয়ে গেছে। এ ধারা এপ্রিল-জুন প্রান্তিকেও অব্যাহত থাকতে পারে। তবে তারপরের প্রান্তিক থেকে পরিস্থিতির উন্নতি ঘটবে বলে আশা প্রকাশ করেছে কোম্পানিটি। এদিকে জানুয়ারি-মার্চ প্রান্তিকে টাটা গ্রুপের ক্ষতির পরিমাণ ৯ হাজার ৮৯৪ কোটি রুপি। অথচ এর আগের বছর একই সময়ে ভারতীয় জায়ান্টদের নিট মুনাফা হয়েছিল ১ হাজার ১১৭ কোটি রুপি।