কারাকাসের ওপর অবৈধ নিষেধাজ্ঞা আরোপের জন্য যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) মামলা করা হবে। এমনটি জানিয়েছে ভেনিজুয়েলার সরকার।
বৃহস্পতিবার ওয়াশিংটন মেক্সিকোর কয়েকটি কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। যুক্তরাষ্ট্রের দাবি করছে, এসব কোম্পানি মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে ভেনিজুয়েলার সঙ্গে লেনদেন করার চেষ্টা করছিল।
ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী জর্জ আরিয়াজা বলেছেন, ভেনিজুয়েলার বিরুদ্ধে দিন দিন আমেরিকা নিষেধাজ্ঞার বৃত্ত বাড়াচ্ছে। ওয়াশিংটন মনে করে, আমরা তেল রপ্তানি করতে পারব না এবং ভেনিজুয়েলা জনগণ খাদ্যপণ, ওষুধ এবং পেট্রোল ছাড়া চলবে।
তিনি আরও বলেন, জাতিসংঘের বহুত্ববাদী ব্যবস্থাকে অবশ্যই কাজ করতে হবে। আমরা এই নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাব। পার্স টুডে।
ইত্তেফাক/এসআর