রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের সংসদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির রোগমুক্তি কামনা এবং সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত ও নিহত ব্যক্তিদের জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শুক্রবার (১৯ জুন) বাদ জুম্মা উপজেলার প্রায় ৭৫০ টি মসজিদে একযোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমীন প্রধান।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি'র রোগমুক্তি কামনাসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিহত ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলে সর্বস্থরের জনগণ অংশ গ্রহণ করেন।
রংপুর-৪(পীরগাছা-কাউনিয়) আসনের সংসদ সদস্ ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির নমুনা পরীক্ষার ফলাফলে বুধবার করোনা পজিটিভ আসে। বর্তমানে তিনি রাজধাণীল এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন বলেন, বাণিজ্যমন্ত্রীর রোগমুক্তি ও করোনায় নিহতদের জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমীন প্রধান জানান, ৭৫০ টিরো অধিক মসজিদে মাননীয় বাণিজ্যমন্ত্রীর রোগমুক্তিসহ করোনাভাইরাসে আক্রান্ত ও নিহত ব্যক্তিদের জন্য দোয়া মাহফিলের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ইত্তেফাক/কেকে