উত্তরখানে স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রাতুলসহ গ্রেফতার ৮

রাজধানীর উত্তরখানে মাদক সেবনের অভিযোগে স্বেচ্ছাসেবক লীগের উত্তরখান থানার সহ-সভাপতি রাতুল ও সাংগঠনিক সম্পাদক শেখ ঝিলনসহ ৮জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, আবু জাফর ওরফে রাতুল (৩১), শেখ মো. ঝিলন (৩২), সাইফুর রহমান ওরফে সজীব  (৩২), নূরে আলম (৩৫), শহিদুল ইসলাম (৪৫), নিউটন রহমান (৩২), সাইফুল ইসলাম (৩০) ও ফখর“ল আলম (৩৫)।

উত্তরখান থানার ওসি হেলাল উদ্দিন জানান, বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে উত্তরখান থানার মাস্টারপাড়া কলাবাগান সুপার মার্কেটে অভিযান চালিয়ে মাদক সেবনকালে তাদেরকে গ্রেফতার করা হয়। 

ইত্তেফাক/কেকে