চীনের সঙ্গে লাদাখে সীমান্ত নিয়ে উত্তেজনার মধ্যেই গলওয়ান উপত্যকায় এবার যুদ্ধবিমান নামাতে শুরু করল ভারতীয় সেনারা। দু’দিনের ঝটিকা সফরে গিয়ে লে ও শ্রীনগরের বিমানসেনাদের ঘাঁটি পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখেছেন বাহিনীরপ্রধান আর কে এস ভাদুরিয়া। তার পরই শুরু হয়েছে বিমানবাহিনীর এই তৎপরতা।
অন্য দিকে চূড়ান্ত সতর্কবার্তা পাঠানো হয়েছে বায়ুসেনাকে। যে কোনও রকম পরিস্থিতির জন্য তৈরি থাকতে নির্দেশ দেওয়া হয়েছে তাদের। পাশাপাশি ফরওয়ার্ড বায়ুসেনা ঘাঁটিগুলিতে যুদ্ধবিমান মোতায়েন করে সেগুলোপ্রস্তু করে রাখা হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, লাদাখ দক্ষিণ চীন সাগর নয় যে সেখানে একতরফা ভাবে চীনা সেনারা দাপিয়ে বেড়াবে। প্রয়োজনে যোগ্য জবাব দেয়া হবে এবার। ভারত তার অবস্থান বদল করবে না।
আনন্দবাজার পত্রিকা জানায়, শুক্রবার সকাল থেকেই নিয়ন্ত্রণরেখা বরাবর আকাশে উড়তে দেখা গিয়েছে একাধিক সামরিক হেলিকপ্টার। এগুলোর মধ্যে ছিল চিনুক কার্গো হেলিকপ্টার, অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার, পি-৮ সার্ভেইলেন্স এয়ারক্র্যাফ্ট এবং আইএল-৭৬ স্ট্র্যাটেজিক এয়ারলিফ্টার।
এই হেলিকপ্টারগুলির মাধ্যমে বিপুল সেনা ও রসদ মজুত করা হচ্ছে সেনাবাহিনীর সূত্র জানিয়েছে। সেই প্রস্তুতির সঙ্গে এযুদ্ধবিমানও তৈরি রাখল সেনা বাহিনী, যাতে প্রতিপক্ষের দিক থেকে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে তার মোকাবিলা করা যায়।