ডামুড্যা থানার ২জন সাব ইন্সপেক্টরের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে ডামুড্যায় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ জনে। বিষয়টি নিশ্চিত করেন ডামুড্যা উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. শেখ মোহাম্মদ মোস্তফা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (১৮ এপ্রিল) ডামুড্যা পৌরসভার ৩নং ওয়ার্ডের বিশাকুড়িতে প্রথম এক নারী করোনায় আক্রান্ত হন। আক্রান্ত ঐ নারী আক্রান্তের আগে বাড়ির অন্যান্য মানুষের সংস্পর্শে আসেন। যার ফলস্বরূপ আরও দুই ব্যক্তি আক্রান্ত হন। এরপরে ধানকাটি ইউনিয়ন, কনেশ্বর ইউনিয়ন এবং সবশেষ দারুল আমান ইউনিয়নে করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়। এরপর ডামুড্যার সব কয়টি ইউনিয়নে করোনা রোগী শনাক্ত হতে থাকে।
ইত্তেফাক/আরকেজি