'চীনের দুর্বৃত্ত সরকারই লাদাখে উত্তেজনা তৈরি করেছে'

চীনের দুর্বৃত্ত সরকারই সরকারই লাদাখ সীমান্তে উত্তেজনা তৈরি করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও । শুক্রবার ২০২০ কোপেনহেগেন ডেমোক্রেসি সম্মেলনে 'ইউরোপ অ্যান্ড চায়না' শীর্ষক অনুষ্ঠানে অংশগ্রহণ করে মাইক পম্পেও এমন মন্তব্য করেন। 

লাদাখ সীমান্তে চীন-ভারত সেনাদের সংঘর্ষের বিষয়ে মাইক পম্পেও বলেন, চীনের কমিউনিস্ট পার্টি মুক্ত বিশ্বে যাদের অগ্রগতি হয়েছে তাদের সবাইকে  মুছে দিতে চায়।  ভারতের সীমান্তে অশান্তি সৃষ্টি করেছে চীন।  একইভাবে দক্ষিণ চীন সাগরে সেনা মোতায়েন করার চেষ্টা করছে চীন। পুরো বিশ্বে নিজেদের আধিপত্য কায়েম করার চেষ্টা করছে তারা । গুরুত্বপূর্ণ সমুদ্রপথগুলোকে হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে চীনের দুর্বৃত্ত সরকার ।

এছাড়া চীনে উইঘুর মুসলিমদের ওপর অত্যাচার হচ্ছে উল্লেখ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, প্রেসিডেন্ট শি জিনপিং সে দেশের মুসলমানদের অধিকার খর্ব করেছেন।পাশাপাশি চীন হংকংয়ের স্বাধীনতা খর্ব করেছে এবং জাতিসংঘরের চুক্তি ভঙ্গ করেছে।  চীনের এমন কর্মকাণ্ড মেনে নেওয়া কঠিন। 

  গত সোমববার  লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চীন সেনাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় ভারতের ২০ সেনা নিহত হয়েছেন।

ইত্তেফাক/এআর