কুলাউড়ায় মাদকসহ মোঃ আব্দুর রাহিম সাকিব (২৫) নামে এক মাদকব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতকে উদ্ধারকৃত আলামতসহ র্যাব বাদী হয়ে কুলাউড়া থানায় মামলা দায়ের করে আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।
জানা যায়, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, স্পেশাল কোম্পানী (সিলেট ক্যাম্প) এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামিউল আলম এবং সহকারী পুলিশ সুপার আফসান আল-আলম এর নেতৃত্বে একটি দল শুক্রবার রাতে মৌলভীবাজার জেলার কুলাউড়া এলাকায় এক অভিযান পরিচালনা করেন।
র্যাব-সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানাধীন উছলাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার হেফাজত থেকে ৫৭৩ পিস ইয়াবা, মোটর সাইকেল ও মোবাইল সেট উদ্ধার ও জব্দ করা হয়।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ আব্দুর রাহিম সাকিব মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার কাদিপুর ইউনিয়নের কৌলারশি নিবাসী মৃত আব্দুর রাকিবের ছেলে।
ইত্তেফাক/আরকেজি