খুলনায় করোনা ভাইরাসের উপসর্গে আলেয়া বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আলেয়া বেগম খুলনা মহানগরীর খালিশপুর নিউজপ্রিন্ট মিল এলাকার শাহাদতের স্ত্রী।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ও করোনা ইউনিটের মুখপাত্র ডা. মিজানুর রহমান জানান, আলেয়া বেগম শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে গত শুক্রবার সকাল সোয়া ৯টায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুর ২টা ১০মিনিটে তিনি মারা যান।
করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান, ডা. মিজানুর রহমান।
ইত্তেফাক/ইউবি