আফগান পুলিশের সঙ্গে সংঘর্ষে ১৭ জঙ্গি নিহত

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া প্রদেশে শুক্রবার এক সংঘর্ষে মোট ১৭ জঙ্গি নিহত এবং ১২ জন আহত হয়েছে। শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা বলা হয়।

বিবৃতিতে বলা হয়, শুক্রবার রাতের শেষ দিকে তালেবান জঙ্গিরা সার রওজা এলাকায় একটি নিরাপত্তা চেকপোস্টে আকস্মিক হামলা চালায় এবং পুলিশ পালটা জবাব দিলে জঙ্গিরা পালিয়ে যায়।

আরও পড়ুন: সাহারা খাতুনের শারীরিক অবস্থার উন্নতি

এ সময় ১৭ জন জঙ্গি নিহত হয় ও অপর ১২ জন আহত হয়। ঘণ্টাব্যাপী লড়াইয়ে জঙ্গিরা গোলাবারুদ এবং ২২টি মোটরসাইকেল ফেলে যায়। সংঘর্ষে এক পুলিশ সদস্য মারা গেছেন এবং দুই জন আহত হয়েছেন।

ইত্তেফাক/আরআই