করোনা উপসর্গ নিয়ে বগুড়ায় প্রত্নতত্ত্ব অধিদফতরের আঞ্চলিক অফিসের সহকারী পরিচালক মজিবুর রহমান (৫৮) মারা গেছেন। তার বাড়ি গাজীপুরের কাপাসিয়া এলাকায়। তিনি মহাস্থানগড়ে প্রত্নতত্ত্ব অধিদফতরের কোয়ার্টারে থাকতেন।
শনিবার রাত ৮টায় মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশনে ইউনিটে মারা যান বলে নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. খায়রুল বাশার মোমিন।
ডা. মোমিন জানান, মজিবুর রহমান হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়ে বেলা সাড়ে ১২টার দিকে আইসোলেশন ইউনিটে ভর্তি হন। তিনি উচ্চ রক্তচাপ ও অ্যাজমা রোগে ভুগছিলেন।পাশাপাশি তার জ্বর ও শ্বাসকষ্ট ছিল। পরে শনিবার রাত ৮টার দিকে তিনি মারা যান।
ইত্তেফাক/এমআরএম