সুশান্তের মৃত্যুতে বলিউডের পাশাপাশি টলিউডেও নেপোটিজম কিংবা স্বজনপোষণ বিষয়টি জোরালো হয়ে উঠেছে। ঘটনার সূত্রপাত আসলে শ্রীলেখা মিত্রর এক ইউটিউব ভিডিওকে কেন্দ্র করে। সম্প্রতি টলিউডে স্বজনপোষণের অভিযোগ করে সরব হয়েছিলেন শ্রীলেখা মিত্র। বিস্ফোরক মন্তব্য-বাণ ছুঁড়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়-সহ আরও অনেকের উদ্দেশেই। এর সূত্র ধরে একটি ফেসবুকে আবারো পোস্ট দিয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।
কেন তিনি শ্রীলেখার সঙ্গে সহমত নন। যদিও এখানেও তাঁর নাম উল্লেখ করেননি তিনি। গতকালই এক টিভি চ্যানেলে অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী বলেছিলেন যে, ‘বাড়িওয়ালি’ ছবির পর তাঁর কেরিয়ারে দীর্ঘ বিরতির কারণ হয়তো তিনি নিজেই। নিজের খামতির জন্যই। কাউকে দোষারোপ করেননি এই নিয়ে। সুদীপ্তার সেই কথাতেই সুর মিলিয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়।
স্বস্তিকান কথায়, ‘খামতি, এই কথাটাই সবথেকে দামি। আমি কোনওদিন শুভশ্রীর মতো নাচতে পারব না, আমি কোনওদিন বিকিনি পরে শট দিতে পারব না। আমার চেহারা বিকিনি পরার মতোও নয়। আমি অত ভাল নাচতেও পারি না। ওরা যেটা পারে, যেটা ওঁদের স্ট্রেনথ, তার জন্য ওঁরা যা কাজ পাবে, তা আমি না পেলে আমার আক্ষেপ থাকতে পারে, কিন্তু কখনও কেরিয়ার নষ্ট করার অভিযোগ আমি তুলতে পারি না তাঁদের বিরুদ্ধে। হ্যাঁ, আমি যেটা করতে পারি, সেটা হল-আমার খামতিগুলোকে পূরণ করার চেষ্টা। অভিনেত্রী হিসেবে আমারও একটা দায়িত্ববোধ রয়েছে। কারণ, দিনের শেষে এটা একটা ‘শো-বিজনেস’! কেউ এখানে চ্যারিটি খুলে বসেনি। হর্ষ নেওটিয়ার ছেলেই ওর ব্যবসা দেখবেন, পাশের বাড়ির ছেলে নয়!’
ইত্তেফাক/বিএএএফ