মন্দিরের রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণ, প্রতিকার চেয়ে মানববন্ধন

টাঙ্গাইলের মধুপুরে মন্দিরে যাবার রাস্তা বন্ধ করে পাকা দেয়াল তোলার প্রতিবাদে রবিবার (২১ জুন) বিকালে স্থানীয় বাসস্ট্যান্ডে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানব বন্ধনে বক্তব্য রাখেন মধুপুর হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের সভাপতি এবং মুক্তিযোদ্ধা কমান্ডার পরিমল কান্তি গোস্বামী, পূজা উদযাপন কমিটির সভাপতি সুবল চন্দ্র সাহা, বংশাই পূজা উদযাপন কমিটির সম্পাদক বিদ্যুৎ চন্দ্র ঘোষ, মদন গোপাল আঙ্গিনার কার্যকরী কমিটির সদস্য শুভ চৌহান, মধুপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগ সম্পাদক আমিনুল ইসলাম আখতার, আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, মধুপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের চৌধুরী পাড়ায় বংশাই নদী তীরের খাস জমিতে সার্বজনীন দুর্গা মন্দির অবস্থিত। এলাকার সাধারণ হিন্দুরা সেখানে পূজা অর্চনা করে থাকেন। কিন্তু হিন্দু কমিউনিটির এক প্রভাবশালী ব্যক্তি মন্দিরে যাবার রাস্তা বন্ধ করে পাকা দেয়াল তুলছে। ফলে মন্দিরে যাবার রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। তারা দেয়াল তোলা বন্ধ এবং মন্দিরে যাতায়াতের রাস্তা নির্বিঘ্নে করার দাবি জানান সকলে।

ইত্তেফাক/আরএ