সিলেটের জৈন্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুক আহমদ (১৮) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার কেন্দ্রী গ্রামে ঘরের বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে এ ঘটনা ঘটে। সে স্থানীয় এমদাদুলের ছেলে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন জৈন্তাপুর ইউপির চেয়ারম্যান এখলাছুর রহমান। সংবাদ পেয়ে জৈন্তাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরত হাল রিপোর্ট তৈরি করে।
পরে এলাকাবাসীর অনুরোধের প্রেক্ষিতে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের অনুমতিক্রমে কিশোরের লাশ দাফনের ব্যবস্থা করা হয়।
ইত্তেফাক/এমআর