ক্যাম্পাসের কোয়ার্টার (রাবি) থেকে শিক্ষককে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদসহ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল চেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. এস এম শফিউজ্জামান একাই প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। সোমবার (২২ জুন) দুপুর ১২টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে দাঁড়িয়ে তিনি এই প্রতিবাদ জানান।
ওই শিক্ষকের হাতের প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা সিরাজুম মুনিরা এবং শিক্ষক কাজি জাহিদুর রহমানের গ্রেফতার এর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে লজ্জিত এবং অপমানিত বোধ করছি। ডিজিটাল নিরাপত্তা আইনে এভাবেই গ্রেফতারের প্রতিবাদ ও নিন্দা জানাই। অবিলম্বে সম্মানিত শিক্ষকদের মুক্তি দাবি করছি এবং মাননীয় প্রধানমন্ত্রী ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মাননীয় প্রেসিডেন্ট মহোদয়ের সহযোগিতা প্রত্যাশা করছি।’
অন্যদিকে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল চেয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন রাবির কয়েকটি বিভাগের সাত-আটজন শিক্ষক। দুপুর সোয়া ১২টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ‘সাবাস বাংলাদেশ’ এর পাদদেশের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধনে শিক্ষকদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করণ, ইফতারের মুক্তি দাও।
ডিজিটাল নিরাপত্তা আইনে এভাবেই গ্রেফতারের প্রতিবাদ ও নিন্দা জানাই। অবিলম্বে সম্মানিত শিক্ষকদের মুক্তি দাবি করছি এবং মাননীয় প্রধানমন্ত্রী ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মাননীয় প্রেসিডেন্ট মহোদয়ের সহযোগিতা প্রত্যাশা করছি।’
ইত্তেফাক/এসআই