চাঁদপুরে করোনায় নতুন আক্রান্ত ৪৬

চাঁদপুর জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৬জন আক্রান্ত হয়েছে।  বর্তমানে জেলায় মোট ৬১৪ জন আক্রন্ত, মারা গেছে ৪৬জন এবং সুস্থ হয়েছেন ১৬৩জন।

জেলায় আক্রান্তদের মধ্যে উপজেলা ভিত্তিক পরিসংখ্যান হলো চাঁদপুর সদরে ২৫২জন, ফরিদগঞ্জে ৬৩জন, হাজীগঞ্জে ৬৬জন, মতলব দক্ষিণে ৭৪জন, কচুয়ায় ২৯ জন, শাহরাস্তিতে ৬৪ জন, মতলব উত্তরে ৩৩জন এবং হাইমচর উপজেলায় ৩৩ জন। (এর মধ্যে ৩০ জন ঢাকা, কুমিল্লা, এবং নারায়ণগঞ্জ থেকে আগত) চিকিৎসাধিন আছেন ৪০৫জন।

মৃত ৪৬ জনের মধ্যে চাঁদপুরে ১২ জন, কচুয়ায় ৫ জন, ফরিদগঞ্জে ৬ জন, হাজীগঞ্জে ১৪ জন, শাহরাস্তিতে ৩ জন এবং মতলব উত্তরে ৪ জন, মতলব দক্ষিণে ০২জন। এসব তথ্য সিভিল সার্জন ডা: সাখাওয়াত উল্লাহ জানিয়েছেন।

ইত্তেফাক/আরকেজি