রংপুরের পুলিশ সুপার (এসপি) আবারো রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ এসপি হিসাবে মনোনীত হয়েছেন। মঙ্গলবার (২৩জুন) ডিআইজির সম্মেলন কক্ষে রংপুর রেঞ্জের চলতি বছরের অপরাধ সভায় রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে রেঞ্জের সকল ইউনিটের সাথে সংযুক্ত হন। এসময় তিনি আইন-শৃঙ্খলাসহ সার্বিক বিষয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এই ভিডিও কনফারেন্সে পুলিশ অফিস সম্মেলন কক্ষ রংপুরে উপস্থিত ছিলেন-রংপুর জেলা পুলিশের আইকন পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
যোগদানের পর প্রতি মাসের ন্যায় থানায় থানায় অপরাধ সভা, মাদক উদ্ধার, মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্য নিষ্ঠা, সততা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক হওয়ায় সর্বসম্মতিক্রমে রংপুর জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার বিপ্লব কুমার সরকারকে রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসাবে মনোনীত করা হয়।
আরো পড়ুন: ফেনীতে কিট সংকটের কারণে করোনার নমুনা সংগ্রহ বন্ধ
এ সময় কৃতিত্বপূর্ণ কর্মকাণ্ডের জন্য নির্বাচিত শ্রেষ্ঠ পুলিশ সুপার বিপ্লব কুমার সরকারের হাতে রংপুর রেঞ্জের ডিআইজি দেববদাস ভট্টাচার্য সম্মননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন।
একইসঙ্গে রংপুর জেলা পুলিশের মধ্যে মে মাসের শ্রেষ্ঠ সার্কেল হিসাবে মনোনীত এ-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন এবং সি-সার্কেলের মো. আরমান হোসেনকে বিশেষ পুরষ্কারে পুরষ্কৃত করা হয়।
ইত্তেফাক/এএএম