মেহেরপুরে ইয়াবাসহ কারারক্ষী আটক

মেহেরপুরের খন্দকারপাড়ায় জেলা কারাগারের পাশে অভিযান চালিয়ে ৬৫ পিস ইয়াবাসহ আব্দুল আলিম বিশ্বাস নামের এক কারারক্ষীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে ডিবি পুলিশের ওসি জুলফিকার আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। 

আটক আব্দুল আলিম বিশ্বাস মেহেরপুর জেলা কারাগারের কারারক্ষী হিসেবে কর্মরত আছেন। তিনি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলা হাসপাতাল পাড়ার তজির উদ্দিন বিশ্বাসের ছেলে।

অভিযানে আরও উপস্থিত ছিলেন, ডিবি পুলিশের এসআই অজয় কুমার কুন্ডু, এএসআই জসিম, মাহাতাবসহ ডিবি পুলিশের কয়কজন সদস্য।

আরও পড়ুন: লালমনিরহাটে সরকারি ওষুধ মেডিকেল সরঞ্জামসহ দম্পতি আটক

ওসি জুলফিকার আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর খন্দকারপাড়ায় ইয়াসিন আলীর মালিকানাধীন একটি বাড়ি থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়েছে। আটক আব্দুল আলিম বিশ্বাস ওই বাড়িতে ভাড়ায় থাকেন। 

ওসি আরও জানান, আব্দুল আলিম বিশ্বাস এর আগেও নড়াইলে কারারক্ষীর দায়িত্ব পালন করার সময় দায়িত্বে অবহেলার কারণে সাত মাস সাময়িক বরখাস্ত ছিলেন।

মেহেরপুর জেলা কারাগারের জেলার শরিফুল আলম জানান, আগামীকাল তাকে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এসি