বাংলাদেশ আওয়ামী লীগ দেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের অবসান এবং ভারত ও পাকিস্তান প্রতিষ্ঠার পর জননেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শামসুল হকের নেতৃত্বে ১৯৪৯ সালের ২৩ জুন আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় দীর্ঘ ৭১ বছর যাবত নিষ্ঠার সাথে আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে বলে জানান আলোচকবৃন্দ।
মঙ্গলবার (২৩ জুন) আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে করোনা ভাইরাসের মহামারীর কারণে শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক নেতাকর্মীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় করেন।
এ সময়ে নাহিম রাজ্জাকের সাথে কনফারেন্সে যুক্ত ছিলেন ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব কামাল উদ্দিন আহমেদ, সিনিয়র সহ. সভাপতি ও ডামুড্যা পৌরসভার মেয়র হুমায়ুন কবীর বাচ্চু ছৈয়াল, ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক-১ আলমগীর হোসেন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক-২ ও ডামুড্যা পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, সাংগঠনিক সম্পাদক ও পূর্ব ডামুড্যা ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন, দফতর সম্পাদক দেলোয়ার হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক ও ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহ. প্রধান শিক্ষক মোক্তার হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।
ইত্তেফাক/আরএ