বাংলাদেশ আওয়ামী লীগ এর ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।
এ সময় প্রতিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টু, মহিলা শ্রমিক লীগের সভাপতি সুরাইয়া আক্তার এবং সাধারণ সম্পাদক কাজী রহিমা আক্তার সাথীসহ জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দ।
ইত্তেফাক/আরএ