দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপের পরিকল্পনা স্থগিত করেছেন উত্তর কোরিয়ার প্রসিডেন্ট কিম জং উন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।
উত্তর কোরিয়া বিরোধী লিফলেট বিতর্কে প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুমকি আগেই দিয়েছিলেন স্বৈরাচারী শাসক কিম জং উন। পাশপাশি দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপের পরিকল্পনাও করেছিলেন তিনি। তবে প্রেসিডেন্ট কিম জং উন নেতৃত্বে উত্তর কোরিয়ার সরকারের একটি বৈঠকের পর সামরিক পদক্ষেপ থেকে সরে আসার সিদ্ধান্ত নেয়া হয়।
সম্প্রতি উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের সমালোচনা করে দক্ষিণ কোরিয়ায় লিফলেট বিলি করেছেন আন্দোলনকারীরা। এমনকি সীমান্ত এলাকা থেকে বিশাল বেলুনে করে উত্তর কোরিয়ায় কিম-বিরোধী লিফলেট পাঠানো হয়েছে বলেও অভিযোগ উঠেছে। ওই লিফলেটগুলিতে কিম জং উনের মানবাধিকার লঙ্ঘনের বহু তথ্যও তুলে ধরা হয়েছে। এতেই ক্ষুব্ধ পিয়ংইয়ং। দ্রুত ওই আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দু'দেশের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছেন কিম ও তার বোন কিম ইয়ো জং । গত সপ্তাহে লিফলেট ইস্যু নিয়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে কুৎসিত মন্তব্য করেন শাসক কিমের বোন ও পরামর্শদাতা কিম ইয়ো জং। সীমান্ত শহর কায়েসংয়ে দু'দেশের যোগাযোগ অফিস বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেয় উত্তর কোরিয়া।
ইত্তেফাক/এআর