পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের জেরে হোয়াইট হাউজ চত্বর থেকে সরে যেতে সাংবাদিকদের নির্দেশ দিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন। হোয়াইট হাউজে দায়িত্ব পালন করা সাংবাদিকদের এই নির্দেশ দিয়েছে সিক্রেট সার্ভিস।
লাফায়েত স্কোয়ারে সাবেক প্রেসিডেন্ট অ্যান্ড্রিউ জ্যাকসনের ভাস্কর্য ভাঙার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। এই সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।
বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। পুলিশ তাদের দমনে পিপার স্প্রে ব্যবহার করে। এরপর সোমবার সন্ধ্যায় সিক্রেট সার্ভিস সাংবাদিকদের হোয়াইট হাউজের দক্ষিণ পাশ দিয়ে বের হয়ে যেতে বলে।
কিন্তু এই স্থান দিয়ে প্রবেশ কিংবা বের হওয়ার কোনো ঘটনা আগে ঘটেনি, বরং নিষিদ্ধ। সাধারণত এসব ক্ষেত্রে সাংবাদিকদের কমপ্লেক্সের ভেতরেই লকডাউন করে রাখা হয়। এবার তার ব্যতিক্রম ঘটলো। -সিএনএন