চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ বশির আহম্মেদ (২৫) নামে একজনকে আটক করেছে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
মঙ্গলবার বিকেলে শিবগঞ্জ উপজেলার চল্লিশ রশিয়া সাকিনস্থ কমিউনিটি ক্লিনিকের পাশের একটি আমবাগানে অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন, ১টি মোবাইল সেট, ২টি সিমকার্ড ও ১টি মেমোরি কার্ডসহ তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের দুর্লভপুর রোড বাজার মৃত আয়নাল হকের (কালু উদ্দিন)ছেলে।
মঙ্গলবার রাতে র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে। তার শিবগঞ্জ থানায় ১টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
ইত্তেফাক/এমআরএম