ক্যারামেই মনোযোগ দিচ্ছেন হার্দিক পাণ্ডে

প্রাণঘাতি করোনা ভাইরাসের কারণে থমকে গেছে গোটা বিশ্ব। এরমাঝে দীর্ঘদিন মাঠে কোন ক্রিকেট না থাকায় ঘরেই অলস সময় কাটাচ্ছেন বিশ্বের সব ক্রিকেটাররা। তাছাড়া করোনার কোন ভ্যাকসিন তৈরি না হওয়ায় নিজেকে নিরাপদে রাখতে ঘরে থাকতেই সবাইকে অনুরোধ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

প্রায় তিন মাসেরও বেশি সময় বিশ্বের ক্রিকেট অঙ্গনে ভয়াল করোনার থাবায় স্থগিত করা হয়েছে বিশ্বের সব ক্রীড়া আসর। এমন অলস সময়ে অনেক তারকারাই সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন। 

তবে এই অলস সময় আর কতক্ষণই বা পার করা যায়? তাইতো কাছের লোকদের নিয়ে ক্যারাম খেলায় মেতেছেন ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ডে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যারাম খেলার একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘ভাইদের সাথে ক্যারাম খেলছি, যেখানে অনেক স্মৃতি ফিরিয়ে আনে।’

ইত্তেফাক/এসআই