ইংল্যান্ড সফরকে সামনে রেখে পাকিস্তানের প্রতিটি ক্রিকেটারদের করোনা ভাইরাস পরীক্ষা বাধ্যতামূলক ছিলো। কিন্তু এই ভাইরাস পরীক্ষা করতে যেয়েই বিপত্তিটা ঘটে। পরীক্ষায় স্কোয়াডে থাকা ১০ জন ক্রিকেটারের শরীরেই করোনা পজিটিভ আসে। এমন পরিস্থিতিতে আকাশ ভেঙে পড়ে পিসিবির ওপর। তবে একদিন পরেই আসলো আরেক সুখবর। দ্বিতীয় পরীক্ষায় মোহাম্মদ হাফিজের করোনা নেগেটিভ আসে।
পিসিবির ব্যবস্থাপনায় পরীক্ষার ফলাফল অনুযায়ী, ২৯ জন ক্রিকেটারের মধ্যে ১০ জনের ফলাফলই পজিটিভ এসেছিলো। যে তালিকায় ছিলেন মোহাম্মদ হাফিজও। সেই শঙ্কা থেকেই তিনি ব্যক্তিগত উদ্যোগে আবার পরীক্ষা করান। এই পরীক্ষায় হাফিজসহ তার পরিবারের সকলেরই নেগেটিভ ফল আসে।
এই পরীক্ষার ফলাফল হাফিজ নিজেই এক টুইট বার্তায় জানিয়েছেন। সেই সঙ্গে করোনার নেগেটিভ ফলাফলের রিপোর্টটিও শেয়ার করেছেন। সেখানে তিনি জানিয়েছেন, পিসিবির টেস্টে তার করোনা পজিটিভ আসলেও এখন তিনি সুস্থ আছেন।
After Tested positive COVID-19 acc to PCB testing Report yesterday,as 2nd opinion & for satisfaction I personally went to Test it again along with my family and here I along with my all family members are reported Negetive Alham du Lillah. May Allah keep us all safe ???????? pic.twitter.com/qy0QgUvte0
— Mohammad Hafeez (@MHafeez22) June 24, 2020
একদিন পরেই করোনার ফলাফল পরিবর্তন হওয়ায় প্রশ্নের মুখে পড়েছে দেশটির করোনার নমুনা পরীক্ষা।
ইত্তেফাক/এসআই