চাঁদপুরের হাজীগঞ্জে করোনা উপসর্গে নিয়ে আরও ২জন মৃত্যুবরণ করেছে। এ নিয়ে উপজেলায় ৫৪ জন করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করলো।
সোমবার রাত ৯টায় নিজ বাড়িতে হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের বাসিন্দা মো. ফজলুল হক হাওলাদার (৯০) নামে এক বৃদ্ধ মারা যান। তিনি জ্বর সর্দি কাশিতে মারা গেছেন। মঙ্গলবার দিবাগত রাতে মতলব দক্ষিণ উপজেলার হিসাব রক্ষণ কর্মকর্তা আবদুল বারেককে (৫৫)চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান। তিনিও সর্দি জ্বরে ভুগছিলেন
বিষয়টি নিশ্চিত করে উপজেলা সেনেটারি ইন্সপেক্টর জসিম উদ্দিন বুধবার সকালে জানান, হাজীগঞ্জ উপজেলায় করোনা উপসর্গে ৫৪ জন মারা গেছেন। এর মধ্যে ১৪ জন করোনায় মারা যান। তিনি আরও জানান, করোনা উপসর্গে মৃত এসব ব্যক্তিদের উপজেলা দাফন কমিটি স্বাস্থ্য বিধি মেনে দাফন কার্য সম্পাদন করেছেন।
ইত্তেফাক/এমআরএম