খুলনায় আরো ৪ করোনা রোগীর মৃত্যু

খুলনায় করোনা আক্রান্ত হয়ে আরো ৪ জনের মৃত্যু হয়েছে। খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মঙ্গলবার রাত (২৩জুন) ও বুধবার (২৪ জুন) সকালে তাদের মৃত্যু হয়। 

মৃত চারজন হলেন, নগরীর দৌলতপুরের কবির বটতলা এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে নেছারউদ্দিন (৫৬), নগরীর টুটপাড়ার দিলখোলা রোডের মৃত আফসার উদ্দিনের ছেলে মোহাম্মদ ওমর ফারুক (৫৪), নগরীর শেখপাড়া এলাকার জালালউদ্দিন (৭২) ও বাগেরহাটের ফকিরহাট উপজেলার ডা. উপেন্দ্রনাথ।

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের মুখপাত্র ডা. ফরিদ উদ্দিন আহমেদ জানান, করোনা আক্রান্ত হয়ে নেছারউদ্দিন গত ২০ জুন খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল সাড়ে ১০টায়  তার মৃত্যু হয়। 

অপরদিকে, মোহাম্মদ ওমর ফারুক করোনা আক্রান্ত হয়ে একই দিন খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ১১ টায় তার মৃত্যু হয়। এর আগে বুধবার সকাল সাড়ে ৬টায় নগরীর শেখপাড়া এলাকার জালাল উদ্দিন (৭২) ও মঙ্গলবার রাত সাড়ে ১১টায় বাগেরহাটের ফকিরহাট উপজেলার ডা. উপেন্দ্রনাথ (৭০) মারা যান।

এ নিয়ে খুলনায় করোনা আক্রান্ত হয়ে ১৮ জনের মৃত্যু হলো।

ইত্তেফাক/এএএম