নারায়ণগঞ্জের আড়াইহাজারে সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচিত কালাপাহাড়িয়া ইউনিয়নের রূপ মিয়া বাহিনীর দুই ক্যাডারকে ২০১৭ সালের একটি লুটের মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৪ জুন) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠায় পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- ইউনিয়নের কালাপাহাড়িয়া গ্রামের মৃত আম্বর আলীর ছেলে আমীর আলী (৪৫) ও তার ভাই জাকির (৪২) ।
আরো পড়ুন: বাকেরগঞ্জে প্রধান ৬ টি নদীর তীব্র ভাঙন,জন দুর্ভোগ চরমে
আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) কায়কোবাদ জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এদের ২ জনের বিরুদ্ধে ২০১৭ সালের একটি লুটের মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তারা রূপ মিয়া বাহিনীর সদস্য। তারা গ্রামে সন্ত্রাসী কর্মকাণ্ড করতো বলে এলাকাবাসীর অভিযোগ রয়েছে। প্রসঙ্গত, বর্তমানে কালাপাহাড়িয় বেশ কয়েকটি বাহিনী গড়ে উঠেছে।
ইত্তেফাক/এমএএম