পুলিশ সংস্কার ইস্যুতে বিল নিয়ে মুখোমুখি রিপাবলিক-ডেমোক্র্যাট

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যাকে কেন্দ্র করে বিক্ষোভ অব্যাহত আছে। এরই মধ্যে ক্ষমতাসীন রিপাবলিকান দল পুলিশ বাহিনীতে সংস্কার নিয়ে একটি বিল সিনেটে পেশ করতে যাচ্ছেন। কিন্তু এরই মধ্যে বিরোধী ডেমোক্র্যাটরা বিলটি প্রত্যাখ্যান করায় তা পাশ হবে না বলে মনে করা হচ্ছে। এমনকি মার্কিন কংগ্রেসে কৃষ্ণাঙ্গ আ্ইনপ্রণেতারাও বিলটিতে সমর্থন করছেন না। খবর রয়টার্সের।

স্থানীয় সময় বুধবার মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে একমাত্র কৃষ্ণাঙ্গ রিপাবলিকান টিম স্কট বিলটি উত্থাপন করতে পারেন। দুপুরের দিকে ভোটাভুটি হতে পারে। তবে বিলটি পাশ করাতে ১০০ আসনের সিনেটে তাকে অন্তত ৬০ টি ভোট সংগ্রহ করতে হবে। কিন্তু সিনেটে রিপাবলিকানদের ভোট আছে ৫৩টি।

ডেমোক্র্যাটরা বিলটি প্রত্যাখ্যান করে বলেছেন, নিরপেক্ষ বিল হলে তারা সমর্থন দেবেন। বিলে অপরাধের কারণে পুলিশের শান্তি খুবই সামান্য উল্লেখ করা হয়েছে।

সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক চুসুমার জোর গলায় বলেছেন, এই বিলে কখনোই্ ৬০ সিনেটরের সমর্থন আদায় করা সম্ভব নয়। একটি নিরপেক্ষ বিল হলেই সেটিতে আমরা সমর্থন দেবো। কংগ্রেসের কৃষ্ণাঙ্গদের গ্রুপটি (৫০ জনের বেশি কংগ্রেসম্যান) বিলটির বিরোধিতার করার আহ্বান জানিয়েছে। তারা বিলটিকে সম্পূর্ণ ভুয়া বলে আখ্যায়িত করেছেন। যদিও সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা মিচ ম্যাককোনেল বিলটি নিয়ে আরো ভোট করার অঙ্গীকার করেছেন।

গত ২৫ মে জর্জ ফ্লয়েডকে শ্বাসরোধ করে হত্যা করে শ্বেতাঙ্গ পুলিশ। এর বিক্ষোভের ঢেউ ইউরোপসহ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।

ইত্তেফাক/বিএএফ