বেলি ফুল

বেলিফুলের গাঁথবে মালা

বেলিফুলের দুল

ফুল কুড়াতে যাচ্ছে খুকু

বেণী করে চুল।

 

আর কে যাবে সাথে?

খোকা আছে, আছে রুনু

তাল দিয়েছে তাতে।

 

আঁচল ভরে ফুল তুলেছে

খুকুর কানের দুল খুলেছে

পরবে এবার ফুল

তুল তুল তুল তুল।

 

ফুলের পরি আসলো হেসে

ফুল দিল যে ঠেসে ঠেসে

দুল দুল দুল দুল

অঙ্গ জুড়ে ফুল।