পশুরহাট না বসানোর দাবিতে কমলাপুর রেলস্টেশনে মানববন্ধন

শাহজানপুর রেলওয়ে কলোনি মাঠে কোরবানির পশুরহাট না বসানোর দাবিতে কলোনির বাসিন্দারা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার সকালের কমলাপুর রেলস্টেশনের ভিতরে প্লাটফরমে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

করোনার এই মহামারীতে কলোনি এলাকায় পশুর হাট বসালে করোনা সংক্রমণ মারাত্মক আকার ধারণ করতে পারে। এ কারণে পশুর হাট অন্য কোন ফাঁকা স্থানে বসার দাবি করা হয়। 

তবে করোনা প্রতিরোধে পশুরহাট না বসার দাবিতে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে সামাজিক দূরত্ব বজায় না রেখেই করোনি বাসিন্দারা অংশ নেন। এছাড়া কমলাপুর রেলস্টেশনের প্রশাসনিক ভবনের ভিতরে হঠাৎ করে শত শত মানুষ প্রবেশ করে এর নিরাপত্তামূলক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে। ট্রেন যাত্রীদের সুরক্ষা দিতে কমলাপুর রেলস্টেশনে প্রতি নিয়ত জীবাণুনাশক তরল ছিটিয়ে পরিষ্কার করা হচ্ছে। এ অবস্থায় মানববন্ধন কর্মসূচি রেলস্টেশনে বাইরে প্রবেশমুখে ফাঁকা স্থানে হলে সবচেয়ে ভাল হতো বলে রেলওয়ের একাধিক কর্মকর্তারা মন্তব্য করেছেন।

 

ইত্তেফাক/ইউবি