হিজড়া ও যৌনকর্মীদের সহায়তায় বন্ধু ও আইসিডিডিআর,বি

চলমান করোনা ভাইরাস মহামারির মধ্যে জার্মান ডক্টর’স নামের দাতা সংস্থার আর্থিক সহায়তায় হিজড়া ও যৌনকর্মীদের সহায়তায় পাশে দাঁড়িয়েছে সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি বন্ধু ও আইসিডিডিআর,বি।

ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের ২৮ জেলার হিজড়া ও যৌনকর্মী জনগোষ্ঠীর ২ হাজার ৩৯০ জন সদস্যের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করে বন্ধু ও আন্তর্জাতিক উদরাময় রোগ গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআর,বি)। 

জার্মান ডক্টরস নামের দাতা সংস্থার আর্থিক সহায়তায় ও আইসিডিডিআর,বি’র এর সার্বিক ব্যবস্থাপনায় বৃহস্পতিবার (২৫জুন) সকাল থেকে ২৮ জেলায় বন্ধুর শাখা অফিস থেকে একযোগে খাবার বিতরণ কার্যক্রম শুরু হয়। 

খাদ্য সহায়তা হিসাবে প্রত্যেকে ১২ কেজি চাল, ৪ কেজি আলু, ২ কেজি মসুর ডাল, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি লবণ ও ২ কেজি পেঁয়াজ প্রদান করা হয়েছে।

আরো পড়ুন: স্বাস্থ্যখাতে কাজের জন্য সচিবালয়ই মন্ত্রীর একমাত্র অফিস নয় : স্বাস্থ্যমন্ত্রী

চলমান করোনা মহামারির মধ্যে বন্ধু এবং আসিডিডিআর,বি ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা রাখবে বলে প্রতিষ্ঠান দুটির পক্ষ থেকে জানানো হয়। 

আইসিডিডিআর,বি ও বন্ধু বর্তমানে দেশের বিভিন্ন জেলায় এইচআইভি প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

ইত্তেফাক/এএএম