পুরান ঢাকায় পলিথিন কারখানায় আগুন

রাজধানীর লালবাগের পশ্চিম ইসলামবাগের বাগানবাড়ি এলাকার একটি পলিথিন কারখানায় আগুন লেগেছ। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই কারখানায় আগুন লাগে। 

 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।  দুপুর ২টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। 

আরো পড়ুন : পরকীয়া প্রেমিকের সহযোগিতায় স্বামীকে হত্যার অভিযোগ

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কেন্দ্রের ডিউটি অফিসার এরশাদুল ইসলাম জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ওই কারখানায় আগুন লাগে। খবর পেয়ে পলাশী, লাগবাগ ও আশপাশের ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

 

ইত্তেফাক/ইউবি