সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করলেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বৃহস্পতিবার শপথ নিতে সংসদ ভবনে আসেন তিনি। ভবনের পূর্ব ব্লকের প্রথম লেভেলের শপথকক্ষে এ শপথ অনুষ্ঠিত হয়।
শপথ নিতে এসে মাশরাফি বলেন, এলাকাবাসী আমাকে স্বতঃস্ফূর্তভাবে বিপুল ভোটে বিজয়ী করেছেন। তাদের কাছে আমি কৃতজ্ঞ। আমার প্রথম লক্ষ্য হলো নড়াইলের উন্নয়ন।
তিনি বলেন, ক্রিকেট জগতটা আমার মুখস্থ একটি ক্ষেত্র। বাংলাদেশ ক্রিকেটকে আরও সমৃদ্ধ করতে যা যা করা দরকার সেদিকে সচেষ্ট হব। বাংলাদেশ যাতে বিশ্বে সেরা ক্রিকেট দল হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে সেজন্য আমি চেষ্টা চালিয়ে যাব।
আরো পড়ুন: ক্রিকেট ছেড়ে অভিনয়ে আফ্রিদি?
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়ে বিপুল ভোটে বিজয়ী হন মাশরাফি। সংসদ সদস্য হিসেবে শপথ নিতে সংসদ ভবনে যান তিনি। বেলা ১১টার পর শপথ পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এদিন সারা দেশে বিজয়ী সংসদ সদস্যরাও শপথ নেন।
ইত্তেফাক/জেডএইচ