দলের নেতা কে হবেন সিদ্ধান্ত নিতে পারেনি জাপা

জাতীয় পার্টির সংসদীয় দলের নেতা কে হবেন সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি দলটির নবনির্বাচিত সংসদ সদস্যরা।

বৃহস্পতিবার শপথ গ্রহণ শেষে দলের জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান ও  রওশন এরশাদের সংসদ কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠকের পরে এমনটাই জানিয়েছেন দলের কো-চেয়ারম্যান জি এম কাদের।

বৈঠক শেষে সংসদ ভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় দলটির কো-চেয়ারম্যান জি এম কাদের সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, ‘আজকেও কোনো সিদ্ধান্ত হয়নি। সামনে পার্টিতে একটা মিটিং আছে, সেখানে আমরা সিদ্ধান্ত নেব।’ তবে সেই বৈঠক কবে হবে সে বিষয়ে কিছু জানাননি তিনি।

আরো পড়ুন: এই প্রথম চাঁদের অন্ধকার অংশে নামলো রোবটযান, চীনের চমক

অন্যদিকে দশম জাতীয় সংসদের মতো এবারও জাতীয় পার্টি বিরোধী দল হিসেবে থাকবে কিনা সে বিষয়েও কোন সিদ্ধান্ত নেয়নি দলটি। বুধবার বনানীতে এরশাদের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে দলটির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা সাংবাদিকদের জানিয়েছিলেন, শপথ গ্রহণ অনুষ্ঠানের পর দলের পার্লামেন্টারি কমিটির সদস্যরা বৈঠকে বসে দলের অবস্থান নিয়ে সিদ্ধান্ত নেবেন।

ইত্তেফাক/জেডএইচডি